সোমবার, মার্চ ১৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

মার্চ ১৬, ২০২৬
A A
ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

১০৬ Views

স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদ সামনে রেখে টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে অনেকেই ঈদের বাজার করতে শুরু করেছেন। এদিকে চাহিদা বাড়ায় কোনো কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে টাঙ্গাইলের খুচরা বাজারে পোলাওয়ের চাল, ব্রয়লার ও সোনালি মুরগি, গরুর মাংস এবং ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে চিনি, সেমাই ও মসলা জাতীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের পার্ক বাজার, সিটি বাজার ও ছয় আনী বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এমন চিত্র পাওয়া যাছে। ভোক্তাদের অভিযোগ, ঈদ উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় একশ্রেণির ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন। ভোক্তারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাজার ঘুরে দেখা যায়, খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের সরবরাহে ঘাটতি রয়েছে। বিশেষ করে পাঁচ লিটারের বোতল বাজারে কম পাওয়া যাচ্ছে। এ কারণে খোলা তেলের ওপর চাপ বেড়েছে। বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮৫ থেকে ১৯৩ টাকা দরে। এক সপ্তাহ আগে এই তেলের দাম ছিল ১৭৫ থেকে ১৮৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লিটারে প্রায় ৮ থেকে ১০ টাকা বেড়েছে। একইভাবে খোলা পাম তেলের দামও গত এক সপ্তাহে লিটার প্রতি ৬ থেকে ১৩ টাকা বেড়ে বর্তমানে ১৬৩ থেকে ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ৩০ টাকা বেড়ে তা ৯৫০ থেকে ৯৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

বাজারের বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, চাহিদামতো বোতলজাত তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে বলে তিনি জানান। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ রয়েছে। ঈদের সময় পোলাওয়ের চালের চাহিদা বেশ বাড়ে। বাজারে গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে চিনি গুঁড়া বা পোলাও চালের দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৭৫ টাকা কেজি দরে। যা আগে ছিল ১৩৫ থেকে ১৫৫ টাকা। খোলা চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৪০ টাকা কেজি দরে, যা আগে ছিল ১১০ থেকে ১৩০ টাকা। ঈদের আগে পোলাওয়ের চালের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারের চাল বিক্রেতা হুমায়ুন বলেন, ঈদের আগে দেখা যায় বাজারে একসঙ্গে ক্রেতাদের চাপ পড়ে। আবার অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে পণ্য কেনে। ফলে বাজারে এক ধরনের চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে দামের ওপর। তিনি ভোক্তাদের একসঙ্গে বেশি পরিমাণে কোনো পণ্য না কেনার পরামর্শ দেন।

গত এক সপ্তাহের ব্যবধানে টাঙ্গাইলের বাজারগুলোতে দাম বেড়েছে মুরগির। বর্তমানে বিভিন্ন খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকা দরে, যা গত সপ্তাহে ১৮০ থেকে ১৯০ টাকায় পাওয়া গেছে। এ হিসাবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। সোনালি মুরগির দামও বাড়তি। বর্তমানে এই মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩২০ থেকে ৩৫০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। আমিনুল এক ক্রেতা বলেন, ঈদ উপলক্ষ্যে চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা মুরগির দাম বাড়িয়েছেন। গত সপ্তাহে তিনি সোনালি মুরগি কিনেছিলেন ৩১০ টাকা কেজিতে। এখন তাকে ৩৫০ টাকা কেজিতে কিনতে হয়েছে। মুরগির পাশাপাশি দাম বেড়েছে গরুর মাংসেরও। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি দরে। নাম প্রকাশে অনিচ্ছুক, বাজারের একজন মাংস বিক্রেতা বলেন, ঈদের দুই-এক দিন আগে গরুর মাংসের দাম আরো বাড়তে পারে। তিনি বলেন, মাংসের চাহিদা বাড়ায় এখন তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। যার প্রভাব পড়ছে মাংসের দামের ওপর।

Advertisement

দাম বাড়ার তালিকায় মসুর ডালও রয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে গতকাল বাজারে বড়দানা মসুর ডাল ৯০ থেকে ১০৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। চিনি, সেমাই, পেঁয়াজ, আদা ও রসুনসহ বেশ কয়েকটি পণ্যের দাম বাড়েনি। বাজারে প্রতি কেজি চিনি ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজিতে। আমদানিকৃত আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা এবং রসুন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। সবজির বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ঈদ সামনে রেখে আগামী কয়েক দিনে বাজারে ক্রেতার চাপ আরো বাড়বে। ফলে কিছু পণ্যের দামে আরো ওঠানামা দেখা দিতে পারে। বাজারে বাজারে করতে আসা বেলায়েত হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে বাজারে সরকারের বিভিন্ন তদারকি সংস্থার নজরদারি বাড়াতে হবে। এতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখীটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে

ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে

সর্বশেষ সংবাদ

ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে

ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মার্কেটগুলোতে ক্রেতাদের ঢল নামছে

মার্চ ১৬, ২০২৬
ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

ঈদ সামনে রেখে টাঙ্গাইলে সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী

মার্চ ১৬, ২০২৬
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির

মার্চ ১৫, ২০২৬
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মার্চ ১৫, ২০২৬
টাঙ্গাইলে তিন আইনজীবীকে সাময়িক বহিষ্কার ॥ একজনকে শোকজ

টাঙ্গাইলে তিন আইনজীবীকে সাময়িক বহিষ্কার ॥ একজনকে শোকজ

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In