
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে টাঙ্গাইলের কসমেটিকস বাজারে বেড়েছে কেনাকাটার ব্যস্ততা। পোশাকের পাশাপাশি সাজসজ্জার অনুষঙ্গ হিসেবে প্রসাধনী সামগ্রীর চাহিদাও এবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। টাঙ্গাইল শহরের বিপণিবিতান, মার্কেট ও অনলাইন প্ল্যাটফর্ম ঘুরে দেখা গেছে, স্থানীয় ব্র্যান্ডের প্রসাধনীর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিভিন্ন মার্কেটসহ বিভিন্ন প্রসাধনী দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রেতারা জানান, রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা শুরু হওয়ায় এবার আগেভাগেই বিক্রি বেড়েছে। তরুণী, শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের মধ্যে কালার কসমেটিকস, স্কিন কেয়ার এবং দীর্ঘস্থায়ী মেকআপ পণ্যের চাহিদা বেশি।
কসমেটিকস এর বিক্রেতা জানান, গত বছরের তুলনায় এ বছর প্রসাধনী বিক্রি প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে নিওর ও লিলি ব্র্যান্ডের ফাউন্ডেশন, লিপস্টিক, কমপ্যাক্ট পাউডার, ফেসওয়াশ ও স্কিন সিরাম।
শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা দুই বান্ধবী হিয়া ও নুবাইদা বলেন, ঈদের পোশাকের সঙ্গে মানানসই মেকআপ পণ্য খুঁজছিলাম। নিওরের ম্যাট লিপস্টিক ও ফাউন্ডেশন বেশ ভালো লাগছে। পাশাপাশি ব্যক্তিগত যত্নে লিলির ফেসওয়াশ ও শাওয়ার জেলও নিয়েছি। মার্কেটে কেনাকাটা করতে আসা নাহিদা নামের এক শিক্ষার্থী বলেন, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে এখন অনেকেই ম্যাট ফিনিশ ও ওয়াটারপ্রুফ মেকআপ পণ্য বেছে নিচ্ছেন। এতে মেকআপ দীর্ঘসময় স্থায়ী থাকে।
বিজনেস অফিসার রাশেদুল ইসলাম বলেন, ত্বকের উপযোগিতা নিশ্চিত করতে আমাদের পণ্যগুলো আধুনিক গবেষণা ও উন্নত ফর্মুলেশনে তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাঁচামাল এনে দেশে উৎপাদন করা হয়। ফলে বিশ্বমান বজায় রেখেও সাশ্রয়ী দামে পণ্য দেওয়া সম্ভব হচ্ছে। আবির আদনান বলেন, উচ্চমান, সাশ্রয়ী মূল্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রচারণার কারণে লিলি ব্র্যান্ড দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। দেশীয় উৎপাদন হওয়ায় সহজলভ্যতাও বেশি, যা ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে। শুধু অফলাইন মার্কেট নয়, ই-কমার্স প্ল্যাটফর্ম ও ফেসবুকভিত্তিক অনলাইন শপেও এই দুই ব্র্যান্ডের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। একটি অনলাইন বিউটি স্টোরের উদ্যোক্তা জানান, ঈদের শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। এর বড় অংশই নিওর ও লিলির স্কিন কেয়ার ও মেকআপ পণ্য।
তবে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে নকল পণ্যের ঝুঁকির বিষয়েও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। তারা অনুমোদিত বিক্রেতা, অফিসিয়াল স্টোর বা বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগ, আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং ডিজিটাল বিপণনের কারণে স্থানীয় ব্র্যান্ডগুলো এখন আমদানি নির্ভর বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। ঈদ কেন্দ্রিক এই বিক্রির জোয়ার দেশীয় কসমেটিকস শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সংশ্লিষ্টদের মতে, বিশ্বমানের কাঁচামাল, সাশ্রয়ী দাম এবং ক্রেতাবান্ধব বিপণন কৌশলের সমন্বয়ে নিওর ও লিলি ব্র্যান্ড এবার ঈদের সাজসজ্জার বাজারে ক্রেতাদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।






