বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

মার্চ ১৯, ২০২৬
A A
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

৪৯ Views

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত অতিরিক্ত চাপে ধীরগতিতে কিংবা থেমে থেকে চলছে যানবাহন। মহাসড়কে মির্জাপুর উপজেলার কদিমধল্যা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে ইচাইল থেকে কদিমধল্যা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় থেকে থেকে যানজট বিস্তৃত হচ্ছে। এ কারণে ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহাসড়কে গিয়ে দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারি। ধীরে চলছে যানবাহন। কালিহাতী উপজেলার পৌলী সেতু এলাকায় কথা হয় রাজশাহীগামী বাসের চালক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ভোর পাঁচটায় ঢাকা থেকে রওনা হয়ে সাড়ে পাঁচ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। সাভার ও চন্দ্রা এলাকায় দীর্য সময় যানজটে পড়তে হয়েছে। তারপর আর কোথাও থেমে থাকতে হয়নি, তবে খুব ধীরগতিতে চলতে হয়েছে।

Advertisement

টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে বগুড়াগামী বাসের যাত্রী আশরাফ আলী জানান, সাভারের বাইপাইল থেকে সাড়ে তিন ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। স্বাভাবিক সময়ে এ পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লাগে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের মির্জাপুর, কুর্নি, কদিমধল্যা ও পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে যানজট দেখা গেছে। স্থানীয় লোকজন জানান, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর থেকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজ থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় থেকে থেকে যানবাহন চলাচল বন্ধ হতে থাকে। যা ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতো। রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানবাহনের খুবই ধীরগতি ছিল। তবে রাত সাড়ে তিনটার পর থেকে ওই অংশে যানজট মাঝে মধ্যে প্রায় এক ঘণ্টাও স্থায়ী হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে। যাত্রীরা বাস ছাড়াও মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কদিমধল্যা আন্ডারপাসের ওপরে কথা হয় ট্রাকচালক গোলাম হোসেনের সঙ্গে। তিনি জানান, বুধবার (১৮ মার্চ) মাগরিবের নামাজের পর নরায়ণগঞ্জের কাঞ্চন থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে ঠেলতে ঠেলতে আজ সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের চন্দ্রা পৌঁছান। ওই এলাকার তুলনায় মহাসড়কের মির্জাপুর অংশে যানজট কম উল্লেখ করে বলেন, তিনি কদিমধল্যাতে প্রায় ১০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন। রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের বাসচালক মোহাম্মদ আখিল বলেন, যাত্রী নিয়ে আজ সকাল ৬টায় ঢাকা থেকে রওনা হন। পৌনে চার ঘণ্টায় তিনি মির্জাপুরের কদিমধল্যা অতিক্রম করতে পারেননি। অথচ অন্য সময় এই রাস্তাটুকু পার হতে দেড় ঘণ্টা সময় লাগত।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শরীফ বলেন, অতিরিক্ত চাপের কারণে ধীরগতিতে যানবাহন চলছে। তবে দীর্ঘ সময় কোথাও থেমে থাকতে হচ্ছে না। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

যমুনা সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে দুই প্রান্তেই দুটি করে বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএলেঙ্গা পুলিশ ফাঁড়িকালিহাতী উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কযমুনা সেতু সাইট অফিস
Next Post
ঈদের ঠিক আগে টাঙ্গাইলে লাগামহীন নিত্যপণ্যের বাজার

ঈদের ঠিক আগে টাঙ্গাইলে লাগামহীন নিত্যপণ্যের বাজার

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে বিভিন্ন বাসের কাউন্টার পরিদর্শন করেন আবুল কালাম আজাদ এমপি

মির্জাপুরে বিভিন্ন বাসের কাউন্টার পরিদর্শন করেন আবুল কালাম আজাদ এমপি

মার্চ ১৯, ২০২৬
ঈদের ঠিক আগে টাঙ্গাইলে লাগামহীন নিত্যপণ্যের বাজার

ঈদের ঠিক আগে টাঙ্গাইলে লাগামহীন নিত্যপণ্যের বাজার

মার্চ ১৯, ২০২৬
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

মার্চ ১৯, ২০২৬
ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

মার্চ ১৯, ২০২৬
কালিহাতীতে লাবনী সিদ্দিকীর ইফতার মাহফিল, প্রার্থিতা ঘিরে সমর্থন প্রত্যাশা

কালিহাতীতে লাবনী সিদ্দিকীর ইফতার মাহফিল, প্রার্থিতা ঘিরে সমর্থন প্রত্যাশা

মার্চ ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In