বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

মার্চ ১৯, ২০২৬
A A
ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

৪০ Views

স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের বিপণিবিতানগুলোতে পাঞ্জাবি কেনার ধুম পড়েছে। যেখানে দুই থেকে দশ হাজার টাকা দামের পাঞ্জাবির প্রতি ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের বিভিন্ন শপিং মল ঘুরে এ চিত্র দেখা যায়। ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের ফ্যাশন হাউসগুলো বাহারি ডিজাইন ও বিভিন্ন রঙের পাঞ্জাবিতে সেজেছে। বিভিন্ন দেশীয় ব্র্যান্ডগুলো বিশেষ ঈদ সংগ্রহ ও নানা ছাড় নিয়ে আসায় শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। কেবল বড় শপিং মলগুলোতেই নয়, ফুটপাতের দোকানগুলোতেও দেখা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

Advertisement

মার্কেট ঘুরে দেখা যায়, এবার ৩ থেকে ৪ হাজার টাকা দামের পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। তবে ৫ থেকে ৬ হাজার টাকা মূল্যের পাঞ্জাবিও উল্লেখযোগ্য হারে বিক্রি হচ্ছে। বিভিন্ন বিপণিবিতানগুলোতে সুতির পাশাপাশি সফট লিনেন, কাবুলি ও প্রিন্টের পাঞ্জাবির প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। এসব মার্কেটে ৫০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাঞ্জাবির সঙ্গে মানানসই পায়জামা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। দেশি ব্র্যান্ডের পাশাপাশি মার্কেটগুলোতে বিদেশি ব্র্যান্ডের পাঞ্জাবির সংগ্রহও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। পাঞ্জাবির দোকানে সপরিবারে আসা দিদার আহমেদের মতে, এবার পাঞ্জাবির দাম কিছুটা বাড়তি। তিনি জানান, ৪ থেকে ৫ হাজার টাকার নিচে ভালো মানের পাঞ্জাবি মেলা কঠিন। তবুও অনেক দোকান থাকায় যাচাই-বাছাই করে বাবা-ছেলের জন্য সিল্কের পাঞ্জাবি কেনার চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে, সুরভী ফ্যাশনের মালিক আজাদ জানান, শেষ মুর্হুতে ক্রেতাদের সমাগম অনেক বেশি। তার দোকানে ৩ থেকে ৫ হাজার টাকা দামের পাঞ্জাবিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে শোরুম ভেদে এর চেয়েও দামি পাঞ্জাবি বাজারে থাকলেও তার দোকানে ১০ হাজার টাকার বেশি মূল্যের কোনো সংগ্রহ নেই। সোলেমান নামের এক ক্রেতা তার স্ত্রী আফরোজা বেগমের পছন্দ অনুযায়ী ৩২শ টাকা দিয়ে একটি রেমি কটনের পাঞ্জাবি কিনেছেন। এর আগে সোলেমান তার স্ত্রীকে শাড়ি, জুতা ও চুড়ি উপহার দিয়েছেন।

Advertisement

প্রতিদান হিসেবে স্ত্রী আফরোজা বেগম বলেন, আমাদের জন্য যিনি এতো কিছু কিনে দিয়েছেন, তার জন্য কি আমরা একটি পাঞ্জাবি কিনতে পারি না? তবে বাজেটের সঙ্গে পছন্দের অমিল থাকায় কিছুটা বিপাকে পড়েছেন আমজাদ ও রবিউল নামের দুই বন্ধু। একই রঙের পাঞ্জাবি কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরছেন তারা। তাদের বাজেট ২ হাজার টাকা হলেও পছন্দসই পাঞ্জাবিগুলোর দাম ৩ হাজার টাকার উপরে চাওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত পাঞ্জাবি না পেয়ে শেষ পর্যন্ত ভাগ্য পরীক্ষা করছেন এই দুই বন্ধু। দামে মিললেই কিনে নেবেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়টাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

সর্বশেষ সংবাদ

ঈদের ঠিক আগে টাঙ্গাইলে লাগামহীন নিত্যপণ্যের বাজার

ঈদের ঠিক আগে টাঙ্গাইলে লাগামহীন নিত্যপণ্যের বাজার

মার্চ ১৯, ২০২৬
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ॥ দুর্ভোগ চরমে

মার্চ ১৯, ২০২৬
ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

ঈদের খুশি পাঞ্জাবিতে টাঙ্গাইলের শোরুমগুলোতে উপচেপড়া ভিড়

মার্চ ১৯, ২০২৬
কালিহাতীতে লাবনী সিদ্দিকীর ইফতার মাহফিল, প্রার্থিতা ঘিরে সমর্থন প্রত্যাশা

কালিহাতীতে লাবনী সিদ্দিকীর ইফতার মাহফিল, প্রার্থিতা ঘিরে সমর্থন প্রত্যাশা

মার্চ ১৯, ২০২৬
যথাযথ ব্যবস্থাপনার কারণে মহাসড়কে এবার যানজট হবে না- প্রতিমন্ত্রী টুকু

যথাযথ ব্যবস্থাপনার কারণে মহাসড়কে এবার যানজট হবে না- প্রতিমন্ত্রী টুকু

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In