শুক্রবার, মার্চ ২০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঈদে টাঙ্গাইলে সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড় ॥ ব্যস্ত নর সুন্দররা

মার্চ ২০, ২০২৬
A A
ঈদে টাঙ্গাইলে সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড় ॥ ব্যস্ত নর সুন্দররা

ঈদে টাঙ্গাইলে সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড় ॥ ব্যস্ত নর সুন্দররা

৪৬ Views

স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন টাঙ্গাইল জেলার নরসুন্দরদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদে কেনাকাটার পাশাপাশি সাজগোজও অন্যতম। তাই চুল দাড়ি কেটে নিজেকে পরিপাটি করার এখনই সময়। ছেলে-বুড়ো সবাই চুল-দাঁড়ি কাটার প্রয়োজনে নরসুন্দরদের কাছে আর তরুণীরা যাচ্ছেন বিউটি পার্লারে। ঈদের সময় ঘনিয়ে আসায় জেলা ও উপজেলার প্রায় সব সেলুন ও বিউটি পার্লারে সব বয়সীদের উপচেপড়া ভিড় বাড়ছে। মানুষের চাপে সেলুনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। দম ফেলারও যেন ফুসরত নেই কারিগরদের। শেষ সময়ে নিজেদের মনের মতো করে সাজাতে পার্লারে ছুটছেন নারীরা। বেশিরভাগ নারীই করছেন ভ্রু প্ল্যাক, হেয়ার রিবন্ডিং ও ফেসিয়াল।

Advertisement

শুক্রবার (২০ মার্চ) সরেজমিনে জেলা শহরের বিভিন্ন সেলুন-বিউটি পার্লার ঘুরে দেখা গেছে, লম্বা লাইনে অপেক্ষায় আছেন সেবা প্রত্যাশীরা। শেষ মুহূর্তে নিজেকে আকর্ষণীয় করতে তরুণ-যুবকরা ভিড় জমাচ্ছেন, বাদ যাচ্ছেন না বয়স্করাও। নরসুন্দরের দোকানগুলোতে কর্মব্যস্ততা থাকায় কথা বলার মতো ফুসরত তাদের নেই। জানা যায়, ঈদ বা উৎসবের আগে চুল কাটার নর সুন্দরদের দম ফেলার ফুরসত থাকে না। সাধারণত উৎসবের আগের দিনগুলোতে মানুষ নতুন রূপে সাজতে চুল কাটা, শেভ করাসহ বিভিন্ন প্রয়োজনে ভিড় করেন। এ ব্যস্ত সময়ে নর সুন্দররা বিরতিহীন কাজ করে থাকেন। এটি বছরের এমন এক সময় যখন তাদের আয়ের অন্যতম বড় সুযোগ হয়ে উঠে। বিভিন্ন এলাকার সেলুনের নর সুন্দররা জানান, কোনো সেলুনেই চেয়ার খালি নেই। ঈদ মৌসুমে বাড়তি গ্রাহকের চাপ সামাল দিতে সেলুন মালিকরা বাড়তি কারিগর নিয়োগ করেছেন। চুল কাটা, বডি ম্যাসাজ, বিভিন্ন ধরনের ফেসিয়াল, দাড়ির বিভিন্ন কাটের পাশাপাশি অনেকেই আবার সাদা চুল কালারও করছেন। বিনিময়ে নির্ধারিত সেবামূল্যের পাশাপাশি গ্রাহকরা নর সুন্দরদের ঈদ বকশিশ দিচ্ছেন।

এদিকে দেখতে দেখতে রোজা প্রায় শেষ। ঈদ ঘরে পা রাখলো বলে। ইতিমধ্যে ঈদ শপিংও শেষ প্রায় সবারই। কিন্তু, শেষ হয়েও হলো না শেষ। নিজেকে সবচেয়ে সুন্দর লাগার প্রতিযোগিতায় সবাই ছুটছে এখন বিউটি পার্লারে। নির্দিষ্ট দিনের জন্য নিজেকে তৈরি করতে একটু আগেভাগেই প্রস্তুতি নিতে হয়। এজন্য প্রয়োজন হয় আগাম রূপচর্চার। আর এজন্যই টাঙ্গাইলের প্রতিটি বিউটি পার্লারে এখন বিভিন্ন বয়সী নারী ও তরুনীদের উপচেপড়া ভিড়। মুখ, চুল ও হাত-পায়ের শোভা বর্ধন করে নিজেকে আকর্ষণীয় করতে সবাই ব্যস্ত।
তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ভিন্ন রুপে সাজাতে পার্লারগুলোতে ভিড় জমাচ্ছেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় নামদামি পার্লার ছাড়া অলিগলিতে অবস্থিত পার্লারগুলোতে দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়। চুল থেকে নখ পর্যন্ত আকর্ষণীয় করে তোলার জন্য একেক জন নিচ্ছে একেক রকম সার্ভিস। কেউ ভ্রু প্লাক, আপার লিপ, ফুল ফ্রেম থ্রেডিং, কেউ হেয়ারস্টাইল, বিভিন্ন রকম ফেসিয়াল, চুল রিবন্ডিং, চুলের হাইলাইট, হেয়ার স্পা ট্রিটমেন্ট, মেনিকউর, পেডিকউর ইত্যাদি।

Advertisement

শহরের একটি বিউটি পার্লারে সার্ভিস নিতে আসা ফারহানা বলেন, আসলে ঈদ মানেই অন্যরকম একটি আনন্দের দিন। একটি বছর অপেক্ষা করতে হয়। তাই এ দিনটিতে নিজেকে সুন্দর করতে চায় সবাই। ঈদের সকালে বা বিকেলে বেড়াতে যাবার আগে যত সাজ নেয়া যায় ততই ভালো। কারণ নিজেকে ফুটিয়ে তোলার অপূর্ব সময় এটি। কেননা ঈদের দিনে সবার কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে না পারলে পুরো আনন্দই মাটি হয়ে যাবে।
বিউটি পার্লারে আসা নিতু বলেন, প্রতিমাসেই পার্লারে আসি, তবে এ আসাটা ভিন্ন। হেয়ার স্টালইটা চেঞ্জ, ফেসিয়াল, পেডিকিউর ও মেনিকিউর করতে এসেছি। ঈদ উৎসবে নিজেকে সাজানো শিল্প আর রুচির সংমিশ্রণে অভিজাত্যের নতুন প্রতীক।
পার্লারের পরিচালক শাহীনআরা মিষ্টু জানান, যেকোন উৎসবে সৌন্দর্য বৃদ্ধিতে নারী শুধু চার দেয়ালে বন্দী থেকেই সাজগোজ করতেন। কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। ঈদের আর মাত্র এক দিন বাকি। এখনই কিছুটা সাজগোজের কাজ সেরে না নিলে হয়ত আর সময় পাওয়া যাবে না। আর তাই ঈদ উপলক্ষে নিজেকে আকর্ষণীয় তোলার জন্য প্রতিটি বিউটি পার্লারে এখন রমণীদের ভিড় বাড়ছে। তাদের কথা চিন্তা করেই অন্যান্য সময়ের তুলনার বেশি রাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঈদে টাঙ্গাইলে সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড় ॥ ব্যস্ত নর সুন্দররাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে ঈদের এই মুহুর্তে ভিড় আতর-টুপির দোকানে

টাঙ্গাইলে ঈদের এই মুহুর্তে ভিড় আতর-টুপির দোকানে

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে শেষ মুহুর্তে ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেট

টাঙ্গাইলে শেষ মুহুর্তে ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেট

মার্চ ২০, ২০২৬
টাঙ্গাইলে ঈদের এই মুহুর্তে ভিড় আতর-টুপির দোকানে

টাঙ্গাইলে ঈদের এই মুহুর্তে ভিড় আতর-টুপির দোকানে

মার্চ ২০, ২০২৬
ঈদে টাঙ্গাইলে সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড় ॥ ব্যস্ত নর সুন্দররা

ঈদে টাঙ্গাইলে সেলুন-বিউটি পার্লারে উপচেপড়া ভিড় ॥ ব্যস্ত নর সুন্দররা

মার্চ ২০, ২০২৬
সৌদির সাথে মিল রেখে দেলদুযারের ৪০ পরিবারের ঈদ উদযাপন

সৌদির সাথে মিল রেখে দেলদুযারের ৪০ পরিবারের ঈদ উদযাপন

মার্চ ২০, ২০২৬
যমুনা সেতুতে ৫১ হাজার যানবাহন পারাপার ॥ টোল আদায় ৩ কোটি ৫১ লাখ টাকা

যমুনা সেতুতে ৫১ হাজার যানবাহন পারাপার ॥ টোল আদায় ৩ কোটি ৫১ লাখ টাকা

মার্চ ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In