
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামে নাজমুল হাসান নামের এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। চুরির ঘটনাটি ভুক্তভোগী কালিহাতী থানায় লিখিতভাবে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী নাজমুল হাসান বলেন, রাতে চোরের দল আমার ঘরে থাকা আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালংকার এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আমরা বিষয়টি দেখতে পাই। চোর চক্র গ্রেপ্তার এবং আমার জিনিসপত্র উদ্ধার চাই।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই যতীন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের তদন্ত কাজ চলছে।






