
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ছিল বুধবার (২৫ মার্চ) দুপুরে। এ দিনে গ্রুপ পর্যায়ের খেলায় অংশ নেয় সভাপতি একাদশ ও সম্পাদক একাদশ। খেলায় আম্পায়ার ছিলেন রিপন কুমার সরকার ও মির্জা মাসুদুর রহমান খোকন। খেলার শুরু থেকেই দুই দলই বাজে আম্পায়ারিং এর স্বীকার হন। আম্পায়ার রিপন কুমার সরকার ড্রেসআপ না করেই খেলা পরিচালনা করেন। এছাড়া কমিটির সিদ্ধান্ত ও নিয়মের বাহিরে এই দুই আম্পায়ার খেলা পরিচালনা করেন।
এরই এক পর্যায়ে বোলার চাকিং করার অভিযোগ তুলে মাঠে চরম অশোভনীয় আচরণ করেন সভাপতি দলের দুই ব্যাটার মাছুদ রানা ও এম কবির। এক পর্যায়ে তারা মাঠের শৃঙ্খলা ভঙ্গ করে মাঠ থেকে বেড়িয়ে যান। এমন দৃষ্টিকটু ও বাজে আচরণ মাঠে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান।
বুধবার (২৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জয়ী সম্পাদক একাদশের ওনার কাজী জাকেরুল মওলা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
সম্পাদক একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শামীম আল মামুন সর্বোচ্চ ৬৮ রান করে। এছাড়া দলের অধিনায়ক ইফতেখারুল অনুপম ৪৩ ও তারেক অপরাজিত ১৫ রান করে। বোলিংয়ে বিজয়ী সভাপতি দলের পক্ষে শামসাদুল আখতার শামীম ২টি এবং ফারহানুল কবীর, রনি ও টিটু প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে।
জবাবে সভাপতি একাদশ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জয়লাভ করে। এতে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ফলে ফাইনালে উঠেছে দলটি। দলের পক্ষে ফারহানুল কবীর ব্যাটিংয়ে অপরাজিত ৯৬ রান করে। এছাড়া মাছুদ রানা ২৯ ও পারভেজ হাসান ২২ রান করে। বিজিত সম্পাদক একাদশের পক্ষে আতিক ২টি এবং সিরাজ আল মাসুদ ও মালেক আদনান ১টি করে উইকেট দখল করে।
খেলায় আম্পায়ার ছিলেন রিপন কুমার সরকার ও মির্জা মাসুদুর রহমান খোকন এবং স্কোরার ছিলেন আবু হোসেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার সময় একই মাঠে সম্পাদক একাদশ বনাম কোষাধ্যক্ষ একাদশ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে।






