
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী সভাপতিত্ব করেন।
দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম।
দেলদুয়ার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু।






