
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে বিডব্লিউবির চাল বিতরণ করা হয়েছে। অসহায় দু:স্থ উপকার ভোগী ৩শ ২৩ জনের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: তৌহিদুল হোসেন ।
এ সময় ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






