স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে জবাইকৃত কুকুরের খন্ডিত মাথাসহ অংশ বিশেষ উদ্ধারের ঘটনায় সিসিটিভি’র ফুটেজে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। সনাক্তকৃত অভিযুক্ত আসিফকে (১৬) অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফ (১৬) ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
ধনবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) গোপন সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান ধনবাড়ী পৌর শহরের কাঁচা বাজারে অভিযান চালায়। এ সময় ফজলুল হক ফজু নামের এক মাংস বিক্রেতার পরিত্যাক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খন্ডিত মাথাসহ অংশ বিশেষ উদ্ধার করে। এ সময় সিসি টিভি’র ফুটেজ সংগ্রহ করে এক কিশোরকে সেই ফুটেজে অভিযুক্ত হিসেবে সনাক্ত করে পুলিশ। সনাক্তকৃত অভিযুক্ত আসিফকে (১৬) অভিযান চালিয়ে সোমবার (২৯ মার্চ) গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশ।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, সিসিটিভি ফুটেজ সনাক্ত করে অভিযান চালিয়ে আসিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসিফ (১৬) ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কুকুর জবাই ও মাংস বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত আসিফকে (১৬) সোমবার (৩০ মার্চ) টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে আরোও যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে আইনিপক্রিয়া অব্যহত রয়েছে বলেও তিনি ওসি জানান। একই সাথে গ্রেপ্তারি পরোওয়ানাভূক্ত অপর এক আসামীকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়।