স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের তিনবারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের (প্রথম আলো) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ মিঞার (কালের কন্ঠ) সঞ্চালনায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
মির্জাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি সোহেল মোহসীন শিপন (প্রথম আলো), সহসভাপতি হারুন অর রশিদ (নয়া দিগন্ত), সাধারণ সম্পাদক এরশাদ মিঞা (কালের কন্ঠ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ (ডেইলি পোষ্ট), কোষাধ্যক্ষ শিলা আক্তার (ইনকিলাব)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- সালাহ উদ্দিন আহমেদ বাবর, কিসমত খোন্দকার (বাংলা নিউজ২৪ডটকম), নিরঞ্জন পাল (জনকন্ঠ), শামসুল ইসলাম সহিদ (সমকাল)।