
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইলে আগমন উপলক্ষে দেলদুয়ার উপজেলা বিএনপি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার সময় দেলদুয়ার উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেল প্রমূখ।






