মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান, পরিচয় পত্র বিতরণ, পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর বাসস্ট্যান্ডের পাশেই সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সভাপতি সাজেন্ট (অব.) গোলাম কিবরিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ সভাপতি এম রতন হায়দার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি হাজী মোখলেছুর রহমান, মোতালবে হোসেন সিজন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ রানা, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, আদিবাসী নেত্রী সন্ধ্যা সিমসাং, সংস্থার তদন্ত সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। জমিজমাসহ বিভিন্ন বিষয়ে মানুষের মৌলিক অধিকার ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে মানবাধিকারের কাজ। উপজেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে মানবাধিকার সংস্থার কাজ বাড়ানো বিষয়ে আলোচনা করা হয়।
পরে সংস্থার সদস্যদের অতিথিরা তাদের পরিচয় পত্র তোলে দেন। এরপর বিষয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।