মধুপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৬ বছর পর এবছর সরাসরি ভোটের আয়োজন করে আহবায়ক কমিটি। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনকে ঘিরে প্রার্থী, ভোটার তথা শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার (২ মে) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মধুপুর অডিটরিয়াম হল রুমে তাদের ভোট প্রদান করে। ভোট গ্রহণ শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এম উবায়দুল্লাহ নির্বাচিত হয়।
সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, এপ্রিল মৃ, মাজিদুল ইসলাম, আব্দুল মালেক, শাহজাহান আলী, সালমা আফরোজ, সোলায়মান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল্লাহ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, আইন সম্পাদক খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবুল বাসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুদন দে নির্বাচিত হন।
৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় এবং ১৮ টি পদে ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৮ জন ভোটারের মধ্যে ৪৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির পক্ষে সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুকুল একডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জত হোসেন। একই উপজেলার শিক্ষক সমিতির সদস্যদের মধ্য থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের মাধ্যমে ভোটারদের ভোট গ্রহণ করেন।
নির্বাচনকালীন সমিতির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব নুরুন্নবী শিহাবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিদর্শন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির আব্দুল লতিফ পান্না ও গণমাধ্যম কর্মীরা।