মঙ্গলবার, মে ১২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

দেলদুয়ারে ডেকে নিয়ে যুবককে হত্যা ॥ ২ দিন পর লাশ উদ্ধার

মে ১২, ২০২৬
A A
দেলদুয়ারে ডেকে নিয়ে যুবককে হত্যা ॥ ২ দিন পর লাশ উদ্ধার

দেলদুয়ারে ডেকে নিয়ে যুবককে হত্যা ॥ ২ দিন পর লাশ উদ্ধার

১৬৭ Views

স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে। উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ঘটেছে ঘটনাটি। ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম উদ্দিনকে (২৮) তার প্রতিবেশি বন্ধু বারেক গত শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনের মাধ্যমে ডেকে নেয়। এরপর থেকেই জসিম উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া য়ায়। সোমবার (১১ মে) সন্ধ্যায় জসিম উদ্দিনের লাশ তার নিজ বাড়ী থেকে ১ কিলোমিটার দূরে হিংগানগর বড় বাড়ির দিঘীর পাড়ে ডোবায় দেখতে পেয়ে এলাকাবাসী পরিবারের কাছে খবর দেয়। পরে সোমবার (১১ মে) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের পেটে ছুরিকাঘাতের গভীর ক্ষত আছে।

Advertisement

নিহত জসিমের পিতা আমজাদ হোসেন জানান, আমার ছেলের সঙ্গে বারেক নামক যুবকের ৩০ হাজার টাকার লেনদেনের বিষয় ছিল। শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় বারেক আমার ছেলেকে ফোন করে ডেকে নেয়। তারপর থেকে আর আমার ছেলে বাড়ি ফিরে আসেনি। সোমবার (১১ মে) সন্ধ্যায় লোক মারফত জানতে পারি হিংগানগর বড় বাড়ির কাছে দিঘীর পাড়ের ডোবায় একটি লাশ ভাসছে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তখন জানতে পারি লাশটি আমার ছেলের। এ ব্যাপারে মঙ্গলবার (১২ মে) সকালে বারেককে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি।

নিহত জসিম উদ্দিনের স্ত্রী আরজিনা বেগম জানান, শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে বারেক আমার স্বামীকে একাধিকবার ফোন করেছে। বারেকের ফোন পেয়ে যখন স্বামী বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তাকে যেতে বাঁধা দিয়ে বলেছিলাম যেয়ো না তোমার পেছনে শত্রু লেগেছে। কিন্তু সে আমার বাঁধা না মেনে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সাড়ে ৭টা পর্যন্ত তার সাথে আমার মোবাইলে যোগাযোগ হয়েছে। সে সময় একাধিক লোকের কন্ঠ আমি শুনতে পেয়েছি।

Advertisement

এ বিষয়ে দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানায়, নিহতের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অধিক তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsআটিয়া ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার থানা অফিসার ইনচার্জদেলদুয়ারে ডেকে নিয়ে যুবককে হত্যা ॥ ২ দিন পর লাশ উদ্ধার
Next Post
স্বাস্থ্যসেবা নিশ্চিতে টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী টুকু

স্বাস্থ্যসেবা নিশ্চিতে টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী টুকু

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যসেবা নিশ্চিতে টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী টুকু

স্বাস্থ্যসেবা নিশ্চিতে টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী টুকু

মে ১২, ২০২৬
দেলদুয়ারে ডেকে নিয়ে যুবককে হত্যা ॥ ২ দিন পর লাশ উদ্ধার

দেলদুয়ারে ডেকে নিয়ে যুবককে হত্যা ॥ ২ দিন পর লাশ উদ্ধার

মে ১২, ২০২৬
বাসাইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বাসাইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মে ১২, ২০২৬
মির্জাপুরে দায়সারা অভিযানের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ মানববন্ধন

মির্জাপুরে দায়সারা অভিযানের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ মানববন্ধন

মে ১২, ২০২৬
নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

মে ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In