ঘাটাইল প্রতিনিধি ॥
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর গোরস্থান মদিনাতুল উলূম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল সদর গোরস্থান মদিনাতুল উলূম নূরানী ও হাফিজিয়া মাদ্রার সভাপতি ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া।
ঘাটাইল সদর গোরস্থান মদিনাতুল উলূম নূরানী ও হাফিজিয়া মাদ্রার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুর রহমান বাইজিদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি কাজী তৌফিকুর রহমান কবির কাজী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার শাহাদাত হোসেন শামীম, সহ সাধারণ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, মুমিনুল ইসলাম হিটলু, কোষাধ্যক্ষ হালিম খান, দপ্তর সম্পাদক ইসতিয়াক আহমেদ সুমন, গোরস্থান তত্বাবধায়ক আ: মান্নান ইউনূস, সহ-গোরস্থান তত্বাবধায়ক হান্নান মিয়া, সদস্য সাত্তার সরকার, খলিলুর রহমান, ইঞ্চিনিয়ার আবু মাসুদ, আজাদ হারুন, আফজাল হোসেন খান, লুৎফর রহমান, মেহেদী হাসান মামুন, রুহুল আমীন, আব্দুর রাজ্জাক, কাজী টুটুল, রাশেদুজ্জামান জামিল, কামরুজ্জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনেও শিক্ষার্থীদের এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরস্কার শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করে।
এ সময় ঘাটাইল সদর গোরস্থান মদিনাতুল উলূম নূরানী ও হাফিজিয়া মাদ্রার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি বলেন, আমাদের লক্ষ্য শুধু হাফেজ বা আলেম তৈরি নয়। বরং নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ একজন মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই পুরস্কার বিতরণের আয়োজন। পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এই স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। অভিভাবকরাও এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠিানের শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।