স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের ফুটবলে গোলাম মোস্তফার সবুজ দল (৪-২) গোলে রফিকুল ইসলামের লাল দলকে হারিয়ে জয়লাভ করেছে। শনিবার (১৬ মে) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের আয়োজনে বিশ্বকাপ ফুটবলে ডামাডোলে মাসিক ফুটবল ম্যাচটি গোলের সৌন্দর্য গোল নিয়ে দর্শক সন্তষ্ট।
খেলার শুরু থেকে লাল দল সম্মিলিত আক্রমন করে খেলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। উল্টো খেলার ১৩ মিনিটের সময় অনুপমের পাসে মধ্যমাঠের নোমান গোল করে (১-০) তে দলকে এগিয়ে নেয়। লাল দল গোল পরিশোধে আক্রমন করে খেলতে গেলে কাউন্ডার এ্যাটাকে সবুজ দলের শিমুল খান দর্শনীয় শটে (২-০) গোল ব্যবধান বাড়িয়ে নেয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে লাল দলের গোলরক্ষক আল আমিন সবুজ দলের নোমানের নেওয়া গোলমুখী দুর্বল শট ধরতে না পারলে ব্যবধান (৩-০) গোল হয়। খেলার ৫৫ মিনিটের সময় সবুজ দলের দুলাল গোল করে (৩-১) এ ব্যবধান কমায়। দুই মিনিট পর সবুজ দলের বুদ্ধিদিপ্ত খেলোয়ার অনুপমের বাড়ানো পাশে স্টাইকার হাসান গোল করে (৪-১) এ ব্যবধান আরো বড় করে। খেলার শেষ মুহুর্তে লাল দলের ডাঃ নজরুল ইসলামের শট সবুজ দলের ডিবক্সের জটলায় পড়ে বল জালে প্রবেশ করে (৪-২) গোল হয়।

দুই দলের খেলোয়াড়রা হলেন- লাল দল- আল আমিন, সুজিত, প্রফেসর ছানোয়ার, মিশু, রফিক, সুজায়েত, আয়নাল, মামুন, দুলাল, ডা. আব্দুল্লাহ, বেলাল, ডা. নজরুল, আরিফ ও ইমতিয়াজ।
সবুজ দল- সুব্রত ধর, ইমরান, ডাঃ শরিফুল, বিশ্বজিৎ, সোহেল, হাবিব, অনুপম, টিপু, শিমুল খান, উজ্জল, হাসান, নোমান, মজিবর, গোলাম মোস্তফা, ডাঃ হায়দার আলী ।