স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরে বেবিস্ট্যান্ড কাঁচা বাজারে দোকানের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসের (এসএসএস) সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে এসএসএস কাগমারী শাখায় আয়োজিত অনুষ্ঠানে তিনজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেনকে ২০ হাজার, আনিসুল ইসলামকে ১৫ হাজার এবং লিয়াকত হোসেনকে ১৫ হাজার নগদ টাকা তুলে দেয় এসএসএসের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএসের জোনাল ম্যানেজার আব্দুর রব, এরিয়া ম্যানেজার সাদ্দাম হোসেন,শাখা ব্যবস্থাপক নাজমুল হোসেন, শাখা হিসাবরক্ষক শামীমা আক্তার, নজরুল ইসলাম মহ অন্যরা।