গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া সুইচ গেট থেকে বালো বাড়ি পর্যন্ত গোয়ালবাড়ি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান। মঙ্গলবার (১৯ মে) দুপুরে খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপি, হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল আলম, স্থানীয় মেম্বার এসএম আমিনুল ও মেম্বার জামাল হোসেন। এছাড়াও এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে। সার্বিক সহায়তায় রয়েছে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।