
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আনোয়ার হোসেন সভাপতি ও আরশেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার (২১ মে) নাগরপুর মহিলা কলেজে সকাল নয়টা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে সভাপতি ও আরশেদ আলী ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আনিসুর রহমান, আসাদুজ্জামান আনসারী, মনির হোসেন, মোহাম্মদ আলী, সুলতান বাদশা।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগনিঠক সম্পাদক আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহামেদ, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।






