মঙ্গলবার, জুন ২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে

ভূঞাপুরে গোবিন্দাসী স্কুলে দায়িত্ব হস্তান্তরের সুযোগ না দিয়ে চাবি কেড়ে নেয়া হলো!

জুন ২, ২০২৬
A A
ভূঞাপুরে গোবিন্দাসী স্কুলে দায়িত্ব হস্তান্তরের সুযোগ না দিয়ে চাবি কেড়ে নেয়া হলো!

ভূঞাপুরে গোবিন্দাসী স্কুলে দায়িত্ব হস্তান্তরের সুযোগ না দিয়ে চাবি কেড়ে নেয়া হলো!

৭৬ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাকের কাছ থেকে এক প্রকার জবরদস্তি করে বিদ্যালয়ের চাবি কেড়ে নেওয়া হয়েছে! কর্মজীবনের শেষ দিনে রবিবার (৩১ মে) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে গেলে ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলাম, সুবাস পাল, হাবিবুর রহমান সংগ্রাম, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলামসহ বেশকয়েকজন শিক্ষক তাঁর কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে নেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক এক রাত সময় চেয়ে সোমবার (১ জুন) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের উপস্থিতিতে চাবি ও দায়িত্ব হস্তান্তরের আবদার করেন। কিন্তু রাতটুকু সময়ও দেননি ক্ষমতালোভী শিক্ষক শহীদুল ইসলাম ও তার সহযোগীরা। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

Advertisement

জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি চলছে। গত (২৪ মে) থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী (৪ জুন)। আগামী শুক্রবার ও শনিবার (৫ ও ৬ জুন) সাপ্তাহিক বন্ধ থাকায় বিদ্যালয় খুলবে আগামী (৭ জুন)। এদিকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর বিদায়ের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরও শেষ কর্মদিবস ছিল রোববার (৩১ মে)। এর আগের থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার লক্ষ্যে সরকার দলীয় বিভিন্ন নেতার পেছনে দৌড়াতে থাকেন ক্ষমতালোভী ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলাম। সফল হওয়ার পথেই ছিলেন তিনি। ঈদের ছুটি থাকলেও সার্বিক খোঁজখবর নিতে রোববার (৩১ মে) বিদ্যালয়ে যান বিনয় কৃষ্ণ বসাক।

এ সময় সেখানে গিয়ে হাজির হন শিক্ষক শহীদুল ইসলাম, সুবাস পাল, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলামসহ কয়েকজন শিক্ষক। দায়িত্ব ও চাবি বুঝিয়ে দেওয়ার জন্য তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চাপ দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক অনুরোধ করেন রাতটুকু সময় চান এবং রাত পোহালেই সোমবার (১ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু ক্ষমতালোভী ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলাম তার সহযোগীদের নিয়ে বলপ্রয়োগ করে চাবি ছিনিয়ে নেন। এ ঘটনা বিদ্যালয়ের অন্য শিক্ষকরা জানার পর তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করে অনেকেই জানান, দীর্ঘদিন বিদ্যালয়ে শিক্ষকতা করার পর বিদ্যালয়ে ছুটি থাকায় একটি রাত সময় চাইলে তিনি পেতেই পারেন। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর হলে সব দিক থেকেই ভালো। এভাবে বল প্রয়োগ করে চাবি কেড়ে নেওয়ার কোন দরকার ছিল না। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এদিকে এলাকাবাসী বিতর্কিত ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলামকে বাদ দিয়ে অন্য কোন সিনিয়র শিক্ষককে বিদ্যালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, শেষ সময়ে এমনটা আশা করিনি। কয়েকজন শিক্ষক চাপ দিয়েছে। আমি সকাল পর্যন্ত সময় চেয়েছিলাম। উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দিতে চেয়েছি। কিন্তু সেই সময়টুকুও আমাকে দেওয়া হয়নি।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি আরও জানান, বিদ্যালয়ের দায়িত্ব হস্তান্তর এবং আইন অনুযায়ী যোগ্য শিক্ষককে এই পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোবিন্দাসী উচ্চ বিদ্যালয়টাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারভূঞাপুরে গোবিন্দাসী স্কুলে দায়িত্ব হস্তান্তরের সুযোগ না দিয়ে চাবি কেড়ে নেয়া হলো!
Next Post
টাঙ্গাইলে নদীতে ফেলা হলো কোরবানির চামড়া ॥ মূল্য বিপর্যয় ও ক্রেতা সংকট

টাঙ্গাইলে নদীতে ফেলা হলো কোরবানির চামড়া ॥ মূল্য বিপর্যয় ও ক্রেতা সংকট

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে নদীতে ফেলা হলো কোরবানির চামড়া ॥ মূল্য বিপর্যয় ও ক্রেতা সংকট

টাঙ্গাইলে নদীতে ফেলা হলো কোরবানির চামড়া ॥ মূল্য বিপর্যয় ও ক্রেতা সংকট

জুন ২, ২০২৬
ভূঞাপুরে গোবিন্দাসী স্কুলে দায়িত্ব হস্তান্তরের সুযোগ না দিয়ে চাবি কেড়ে নেয়া হলো!

ভূঞাপুরে গোবিন্দাসী স্কুলে দায়িত্ব হস্তান্তরের সুযোগ না দিয়ে চাবি কেড়ে নেয়া হলো!

জুন ২, ২০২৬
ঈদ শেষে কর্মস্থলে ফেরায় টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

ঈদ শেষে কর্মস্থলে ফেরায় টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

জুন ১, ২০২৬
সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুন ১, ২০২৬
টাঙ্গাইলে নিখোঁজের ৭ দিন পর আরিফের মরদেহ উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে নিখোঁজের ৭ দিন পর আরিফের মরদেহ উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In