স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাব-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড় টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শশুরবাড়ী ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পাশবর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ী দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌছে অটোরিক্সা থেকে নামার সময় বজ্রপাত হয়।
এ সময় তার পকেটে এনড্রোয়েড মোবাইল সেট ছিল। মোবাইল সেটটি পুড়ে বিনস্ট হয়ে যায় সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটি পুড়ে যায়।
এ ঘটনায় খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছাড়া নেমে এসেছে। এছাড়া একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা যায়।