স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বাবা ও মেয়েকে। শুক্রবার (৫ জুন) বাদ মাগরিব জানাজা শেষে মাদারকোল সামাজিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বাদ জুম্মা বজ্রপাতে নিহত হন সামাজিক সেবা সংগঠনের শাখা ব্যবস্থাপক খালিদুর রহমান ও তার মেয়ে খাদিজা আক্তার।
খালিদুর ঈদের ছুটিতে বাড়ীতে এসে শুক্রবার (৫ জুন) শশুর বাড়ী সন্তানসহ স্বস্ত্রীক ফাজিলহাটী ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। দুপুরে আরেক আত্মীয়বাড়ী পাশ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারী চালিত অটোরিক্সাযোগে রওনা দেন।
পথিমধ্যে শাহদারীপাড়া নামক স্থানে পৌছে অটোরিক্সা থেকে নেমে মেয়ে খাদিজা আক্তারকে কোলে তুলে নিয়ে অটোরিক্সা থেকে একটু দূরে যাওয়ার পরই বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।