স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে কবরস্থানের জায়গা দখল নেয়ার অভিযোগ উঠেছে সচিবালয়ের এক কর্মচারী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এরই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসা শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার (৮ জুন) দুপুরে দাইন্যা চেীধুরী পুর্বপাড়া মাদ্রাসা কবরস্থানের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াহেদ মাসুদ, কবরস্থান কমিটির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল, জাহিদ, মাওলানা জোবায়ের হোসেনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা ।
এ সময় বক্তারা বলেন, কবরস্থানের জায়গা দখল নেয়া সচিবালয়ের এক কর্মচারী আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও করস্থানের জায়গায় যাতে কেউ কোন স্থাপনা করতে না পারে সরকারের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।