স্টাফ রিপোর্টার ॥
দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিট। এ উপলক্ষ্যে সোমবার (৮ জুন) সকালে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল জেলা পরিষদের সামনে তাপ প্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাক্স বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ওবায়দুল হক নাসির ও সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সাদিকুল আলম খোকা, নির্বাহী সদস্য শাহিন আকন্দ, শামসুর রহমান চৌধুরী শিবলু, মনোনীত সদস্য আসলাম ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।
এ সময় প্রায় শতাধিক মানুষের মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়।