স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার সদর ইউনিয়নের মীরকুমুল্লি গ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী সভাপতিত্ব করেন।
সমাবেশে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং সমাজ থেকে একেবারে নির্মূল করতে করণীয় নির্ধারণ প্রসঙ্গে স্থানীয় অভিভাবকদের সাথে খোলামেলা মতবিনিময় করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গণমাধ্যম কর্মি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সমাবেশে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক জাহিদুল ইসলাম মোরাদ ও শরিফুল ইসলাম প্রমূখ।