
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
‘চলুন আমরা একসাথে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলা করি’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রশিক্ষণ সভায় রিসোর্স পারসন হিসেবে মুল আলোচনা উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক ডা. সিনাং লিম।
কোইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) সকালে কুমদিনী উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার ঝান্ডা হলে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
প্রশিক্ষণ সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফিল্ড ম্যানেজার লিপস মৃ, কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হাই, প্রান্তিক রায়, খোরশেদ আলম প্রমুখ।
পরে কুমুদিনী হাসপাতালের অভিজ্ঞ নার্সদের মাধ্যমে মাঠকর্মীদের উচ্চ রক্তচাপ এবং ডাইবেটিস পরীক্ষা করার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রকল্পের দুইশত মাঠকর্মী অংশ নেয়।






