বুধবার, জুন ১৭, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল ঘাটাইল

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর

জুন ১৭, ২০২৬
A A
ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর

৫৯ Views

ঘাটাইল প্রতিনিধি ॥
আসন্ন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন শাখা নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। ইতোমধ্যেই তিনি উপজেলার সর্বস্তরের নির্মাণ শ্রমিকদের মাঝে এক আস্থা ও নির্ভরযোগ্যতার নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাহাঙ্গীর হোসেন ঘাটাইল উপজেলার নির্মাণ শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে এবং দক্ষতার সাথে দুইবার সহ-সাধারণ সম্পাদক এবং একবার সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

Advertisement

বিগত দিনে দায়িত্ব পালনকালে তিনি তার সততা, নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সাধারণ শ্রমিকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে এবার তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার সাধারণ নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে জাহাঙ্গীর হোসেন একজন আপাদমস্তক শ্রমিকবান্ধব নেতা। যেকোনো শ্রমিকের বিপদে-আপদে তিনি সবার আগে এগিয়ে যান। কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নানা রকম বৈষম্য, মজুরি সমস্যা, কাজের নিরাপত্তা এবং আকস্মিক দুর্ঘটনাজনিত সংকটে তিনি সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

নির্মাণ প্রকৌশল শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্থানীয় শ্রমিকরা জানান, জাহাঙ্গীর হোসেন কেবল একজন নেতাই নন, তিনি শ্রমিকদের সুখ-দুঃখের প্রকৃত অংশীদার। অতীতে তিনি যখনই সংগঠনে দায়িত্ব পেয়েছেন তখনই সাধারণ শ্রমিকদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়েছেন। তার এই নিরলস প্রচেষ্টা ও ত্যাগী মনোভাবের কারণেই উপজেলার সর্বস্তরের নির্মাণ শ্রমিকরা এবার তাকে সাধারণ সম্পাদক পদে দেখতে চান। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন উপজেলার বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকদের সঙ্গে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন। সাধারণ শ্রমিকদের পক্ষ থেকেও তাকে ব্যাপক সাড়া ও সমর্থন দেওয়া হচ্ছে।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি নিজেকে নেতা হিসেবে নয় সবসময় একজন সাধারণ শ্রমিক হিসেবে বিবেচনা করি। দীর্ঘদিন ধরে এই উপজেলার নির্মাণ শ্রমিক ভাইদের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। বিগত দিনে সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিক ভাইদের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এবার যদি সাধারণ শ্রমিক ভাইয়েরা আমাকে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন তবে ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নকে একটি আধুনিক, গতিশীল ও বৈষম্যহীন মডেল সংগঠনে রূপান্তর করব। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করাই আমার মূল লক্ষ্য।

Advertisement

ঘাটাইল উপজেলার সচেতন শ্রমিকরা মনে করছে, জাহাঙ্গীর হোসেনের মতো একজন অভিজ্ঞ, পরিশ্রমী এবং সৎ নেতৃত্ব যদি সাধারণ সম্পাদকের দায়িত্ব পান, তবে অত্র অঞ্চলের নির্মাণ শ্রমিকদের দীর্ঘদিনের নানাবিধ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে আসন্ন এই নির্বাচনকে ঘিরে উপজেলার নির্মাণ শ্রমিকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং জাহাঙ্গীর হোসেনের পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীরটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
সখীপুরে ব্যতিক্রমীভাবে শিক্ষকের বিদায় ॥ আবেগে ভাসলেন সকলেই

সখীপুরে ব্যতিক্রমীভাবে শিক্ষকের বিদায় ॥ আবেগে ভাসলেন সকলেই

সর্বশেষ সংবাদ

কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ যুবদল নেতার মৃত্যু

কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ যুবদল নেতার মৃত্যু

জুন ১৭, ২০২৬
সখীপুরে ব্যতিক্রমীভাবে শিক্ষকের বিদায় ॥ আবেগে ভাসলেন সকলেই

সখীপুরে ব্যতিক্রমীভাবে শিক্ষকের বিদায় ॥ আবেগে ভাসলেন সকলেই

জুন ১৭, ২০২৬
ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় জাহাঙ্গীর

জুন ১৭, ২০২৬
ভূঞাপুরে স্কুলের পাশে বালুঘাট ॥ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে স্কুলের পাশে বালুঘাট ॥ ৫০ হাজার টাকা জরিমানা

জুন ১৬, ২০২৬
গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

জুন ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In