
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর দক্ষিণপাড়া এলাকায় বজ্রপাতে কল্পনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কৃষক আইয়ুব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে নিজ বাড়ির পাশের জমিতে খড় শুকাতে যান কল্পনা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






