রবিবার, জুন ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

দেলদুয়ারে শিক্ষার্থীদের আশির্বাদ স্পন্দনবি’র “আরট্যাপ” কার্যক্রম

জুন ২৮, ২০২৬
A A
দেলদুয়ারে শিক্ষার্থীদের আশির্বাদ স্পন্দনবি’র “আরট্যাপ” কার্যক্রম

দেলদুয়ারে শিক্ষার্থীদের আশির্বাদ স্পন্দনবি’র “আরট্যাপ” কার্যক্রম

৫৪ Views

স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মফস্বলের শিক্ষার্থীদের মেধা বিকাশে বেসরকারি সংস্থা স্পন্দনবি’র মেধা বৃত্তি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আশির্বাদ বয়ে এনেছে। প্রতি বৎসর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। এ সংস্থার অধিনে বিগত ২০০৩ সালে শুরু হয় রুরাল ট্যালেন্ট এডভান্সমেন্ট প্রোগ্রাম (আরট্যাপ) কার্যক্রম। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিসর দিন দিন প্রসারিত হচ্ছে। সেই সঙ্গে এ প্রোগ্রাম স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের নিকট গ্রহণযোগ্যতাও বেড়েছে। স্থানীয়ভাবে এ কার্যক্রমটি “স্পন্দনবি বৃত্তি” নামে পরিচিত।

Advertisement

বিগত ২০২৫ সালের (১৮ অক্টোবর) অনুষ্ঠিত “স্পন্দনবি মেধাবৃত্তি প্রতিযোগিতায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়। চলতি বছরের (২৭ জুন) দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন মেধাবৃত্তি, ৫০ জন সাধারণ বৃত্তি, এসএসসিতে এ+ পাওয়া ৫৭ জনসহ ১৫৭ জনকে বিভিন্ন পরিমাণের নগদ অর্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে আরও ২১ টি প্রতিষ্ঠানের ২১০ জনকে এ বৃত্তি প্রদান করা হবে।
স্পন্দনবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃত্তির আওতায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেনী থেকে বৃত্তি প্রাপ্ত প্রতি জনকে ৪ হাজার, ৭ম শ্রেনী ৪ হাজার, অষ্টম শ্রেণী ৪ হাজার ৫শ’, নবম শ্রেণী ৪ হাজার ৫শ’ ও দশম শ্রেনী থেকে বৃত্তিপ্রাপ্তরা ৫ হাজার টাকা করে পেয়েছেন। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছেন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী ১ হাজার, ৮ম ও ৯ম শ্রেনী ১ হাজার ৫শ’ ও দশম শ্রেণী ২ হাজার টাকা।

সূত্র আরও জানান, এ সংস্থার মাধ্যমে ইফফাত আরা স্কলারশীপের আওতায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭জন এ+ প্রাপ্ত শিক্ষার্থিরা বৃত্তি প্রাপ্ত হয়েছেন। ১২ বিষয় অর্থাৎ গোল্ডেন এ+ প্রাপ্তরা পেয়েছেন ৪ হাজার, ১১ বিষয়ে এ+ প্রাপ্তরা পেয়েছেন ৩হাজার ৫শ’, ১০ বিষয়ে এ+ প্রাপ্তরা পেয়েছেন ৩ হাজার ও ৯ বিষয়ে এ+ প্রাপ্তরা পেয়েছেন ৩ হাজার টাকা করে।

Advertisement

স্পন্দনবি বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান জানান, বেসরকারি সাংস্থা স্পন্দনবি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় কার্যক্রম শুরু হয় বিগত ২০০৩ সাল থেকে। এরপর থেকে এর প্রসার এ উপজেলায় আরও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষায় মেধার মূল্যায়ন ও প্রতিযোগীতা বৃদ্ধিকল্পে স্পন্দনবি কাজ করে যাচ্ছে। আগামীতে এর কার্যক্রমের পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
অনুষ্ঠানে স্পন্দনবি বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাসান, সিনিয়র প্রোগ্রাম অফিসার রাজিবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সাজেদুল ইসলাম, প্রগ্রাম মনিটর আব্দুল জব্বার, প্রোগ্রাম মনিটর শাপলা খাতুন, প্রোগ্রাম অফিসার সুরভি মালাকার প্রমূখ। প্রোগ্রামটির সার্বিক সহযোগীতা ও সমন্বয় করেন স্পন্দনবি ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর রাশেদ সরকার।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার উপজেলা বিআরডিবি চেয়ারম্যানদেলদুয়ারে শিক্ষার্থীদের স্পন্দনবি’র আরট্যাপ কার্যক্রম
Next Post
টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

সর্বশেষ সংবাদ

কালিহাতীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

কালিহাতীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জুন ২৮, ২০২৬
মাভাবিপ্রবিতে এআই গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এআই গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬
টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

জুন ২৮, ২০২৬
দেলদুয়ারে শিক্ষার্থীদের আশির্বাদ স্পন্দনবি’র “আরট্যাপ” কার্যক্রম

দেলদুয়ারে শিক্ষার্থীদের আশির্বাদ স্পন্দনবি’র “আরট্যাপ” কার্যক্রম

জুন ২৮, ২০২৬
দীর্ঘ ২৯ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্র মঈনের মরদেহ উদ্ধার

দীর্ঘ ২৯ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্র মঈনের মরদেহ উদ্ধার

জুন ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In