রবিবার, জুন ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

তীব্র যানজটে চরম ভোগান্তি

বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ

জুন ২৮, ২০২৬
A A
বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ

বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ

৭৫ Views

স্টাফ রিপোর্টার ॥
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রবিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে মহাসড়কের ডুবাইল ও জামুর্কি এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ও জামুর্কি এলাকায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অবরোধ কর্মসূচিতে টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামের চার শতাধিক সাধারণ মানুষ অংশ নেয়। এর মধ্যে দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এবং মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী, পাকুল্লা সহ বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ ওই কর্মসূচিতে শামিল হন।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম এক প্রকার স্থবির হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা জানায়, বারবার পল্লী বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানিয়েও কোনো কার্যকর সমাধান মেলেনি। কোনো উপায়ান্তর না পেয়ে তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবির প্রতি সহমত পোষণ করে দ্রুত বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন। কর্মকর্তাদের কাছ থেকে কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা পেয়ে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর মহাসড়কে পুণরায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত এ সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতের দাবিতে কয়েকটি গ্রামের গ্রাহকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। তাৎক্ষণিক পুলিশি তৎপরতায় মহাসড়কের দু’পাশে যানজট নিরসন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোখলেসুর রহমান জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন এবং সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তাদের দাবি ছিল, টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সঙ্গে তাদের এলাকার বিদ্যুতের সংযোগ যুক্ত করার জন্য- যাতে তারা লোডশেডিংয়ের কবলে না পড়েন।
তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্যের সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনিও সমস্যার দ্রুত সমাধান চান। পরে অতিদ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধমির্জাপুর উপজেলামির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস
Next Post
টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জুন ২৮, ২০২৬
বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ

বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ

জুন ২৮, ২০২৬
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

জুন ২৮, ২০২৬
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

জুন ২৮, ২০২৬
গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In