রবিবার, জুলাই ৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মির্জাপুরের গোড়াইয়ে সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

জুলাই ৫, ২০২৬
A A
মির্জাপুরের গোড়াইয়ে সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

মির্জাপুরের গোড়াইয়ে সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

৬১ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সীমান্তবর্তী কলিমাজানি বাজার সংলগ্ন লৌহজং নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সূত্রতায় সেতুটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর উপরের অংশে গার্ডার স্থাপন এবং দুই পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ায় পুরো প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের হাজারো মানুষকে প্রতিদিন যোগাযোগে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে খেয়া নৌকা এবং শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। অসমাপ্ত সেতুর কারণে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।

Advertisement

মির্জাপুর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিগত ২০২১ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৯২ মিটার দৈর্ঘ্য ও ৯.৮ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্ব পায় মেসার্স সালাম এন্টারপ্রাইজ। তবে কিছু কাজ করার পর মালামালের দাম বৃদ্ধি ও নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। কলিমাজানি এলাকার বাসিন্দা ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সোহাগপাড়া গ্রামের ব্যবসায়ী বাবুল সিকদার হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি পাকা সেতুর দাবি ছিল। সেতুটি নির্মাণ না হওয়ায় গোড়াই, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী ধামরাই ও কালিয়াকৈর উপজেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগের শেষ নেই। ঠিকাদারের গাফিলতির কারণে গার্ডার স্থাপন ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ কাজ শেষ হচ্ছে না। দ্রুত কাজ শেষ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছি।

Advertisement

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুর কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন জটিলতার কারণে বাকি কাজ বন্ধ ছিল। বর্তমানে পুণরায় কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনিরুল সাজ রিজন বলেন, অর্থসংকট ও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ইতোমধ্যে ঠিকাদার কাজ শুরু করেছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোড়াই ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমির্জাপুর উপজেলামির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তামির্জাপুর উপজেলা প্রকৌশলীমির্জাপুরের গোড়াইয়ে সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ
Next Post
বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ডিজিটাল ল্যাব রয়েছে- আইসিটি মন্ত্রী

বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ডিজিটাল ল্যাব রয়েছে- আইসিটি মন্ত্রী

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

মির্জাপুরে থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

জুলাই ৫, ২০২৬
টাঙ্গাইলের মগড়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মগড়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জুলাই ৫, ২০২৬
বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ডিজিটাল ল্যাব রয়েছে- আইসিটি মন্ত্রী

বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ডিজিটাল ল্যাব রয়েছে- আইসিটি মন্ত্রী

জুলাই ৫, ২০২৬
মির্জাপুরের গোড়াইয়ে সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

মির্জাপুরের গোড়াইয়ে সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

জুলাই ৫, ২০২৬
নাগরপুরের মোকনায় ব্রীজ ও পাকা রাস্তা না থাকায় ভোগান্তি

নাগরপুরের মোকনায় ব্রীজ ও পাকা রাস্তা না থাকায় ভোগান্তি

জুলাই ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In