রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল কালিহাতী

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
A A
কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

২০০ Views

স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ধর্মীয় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ।

Advertisement

বিকেল ৫ টায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে ভক্তরা রশি টেনে সুসজ্জিত রথটি কালিহাতী হাসপাতাল রোড ও টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়ক অতিক্রম করে দক্ষিণ বেতডোবা এলাকার মাসীর বাড়িতে নিয়ে যান। রথের দুই পাশে ভক্তদের দীর্ঘ সারি এবং ধর্মীয় সঙ্গীতের তালে তালে এগিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা। রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে মেলা ও আশপাশের এলাকায় ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ আয়োজনে অংশ নেন। অনেকেই রথের রশি টেনে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কালিহাতী উপজেলা কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীব কুমার দত্ত মানু ও সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক জানান, রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী (২৪ জুলাই) ফিরতি রথযাত্রার মাধ্যমে দক্ষিণ বেতডোবার মাসীর বাড়ি থেকে রথটি পুনরায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে আনা হবে। এর মধ্য দিয়েই এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

Advertisement

আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি ও বহু বছরের ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছর এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আমেজে অনুষ্ঠিত এবারের রথযাত্রা কালিহাতীর সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা কেন্দ্রীয় জয়কালী মন্দিরকালিহাতীতে উৎসবমুখর পরিবেশে মোজহারুল ইসলামের মনোনয়নপত্র জমাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
সখীপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

সখীপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

সর্বশেষ সংবাদ

নাগরপুরে শীলপাথরের আঘাতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা হত্যা

নাগরপুরে শীলপাথরের আঘাতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা হত্যা

আগস্ট ৩০, ২০২৬
বাসাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই ॥ মাংস নিয়ে পালালো দুর্বৃত্তরা

বাসাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই ॥ মাংস নিয়ে পালালো দুর্বৃত্তরা

আগস্ট ৩০, ২০২৬
গোপালপুরে ধানক্ষেতে কৃষক আনোয়ারের মৃত্যু

গোপালপুরে ধানক্ষেতে কৃষক আনোয়ারের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ওএসডি

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ওএসডি

আগস্ট ৩০, ২০২৬
মধুপুরের শোলাকুড়িতে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মধুপুরের শোলাকুড়িতে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আগস্ট ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In