স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর অভিযানে পারিবারিক আইনে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির নাম রুবেল ওরফে ফাইল্যা (৩০)। রবিবার (২৬ জুলাই) টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে শনিবার (২৫ জুলাই) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাঙ্গাইল পারিবারিক আদালত মোকদ্দমা নং-৫৩৯/২৫ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল ওরফে ফাইল্যাকে (৩০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।