স্টাফ রিপোর্টার ॥
দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন গ্রুপের কিস্তিতে পন্য কেনা ক্রেতা সুরক্ষায় দেড় লাখ টাকা পেলেন টাঙ্গাইল মেইন রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মরহুম শফিকুল ইসলামের (৪৮) দুই মেয়ে। গত মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পূর্ব আদালতপাড়াস্থ বড় কালিবাড়ী পুকুর পাড়ে ওয়ালটন প্লাজা-১ এর উদ্যোগে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতিতে মৃত্যু সহায়তার নগদ দেড় লাখ টাকা গ্রহণ করেন মরহুমের দুই মেয়ে নবনী ও লিভা।
ওয়ালটন গ্রুপের ক্রেতা মৃত্যু সহায়তার টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ সালেহ্ মোহাম্মদ শাফী ইথেন, ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুজাউল করিম মানিক, ওয়ালটন গ্রুপের চিপ ডিভিশনাল অফিসার ডিভিশন-২ শাহাদত হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ডিভিশন-২ ওবায়দুর রহমান তালুকদার, প্রজেক্ট ইনচার্জ নাহিদ, রিজিওনাল সেলস ম্যানেজার টাঙ্গাইল এরিয়া এস.এম হাসানুল আউয়াল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার টাঙ্গাইল এরিয়া রেজাউল করিম, ওয়ালটন প্লাজা আদালত রোড টাঙ্গাইলের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা প্রমুখ।
সহায়তা গ্রহণকালে মরহুম শফিকুল ইসলামের শ্বশুর ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর ওয়াজেদ হোসেন লিউ, মরহুমের বন্ধু ও ফার্নিচার ব্যবসায়ী বিদ্যুৎ ধর, মিষ্টান্ন ব্যবসায়ী সুমন ঘোষসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।