স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধকল্পে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ছয়আনি বাজারে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে জেলা কার্যালয়ের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও ক্যাম্পেইনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে সচেতন করাসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।