স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল বেসরকারী সামাজিক সংগঠন বারাকা’র উদ্যোগে তিনজন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে তাদের প্রত্যেকের হাতে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা তুলে দেয়া হয়।
টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকায় মির্জাবাড়ীতে বারাকা সামাজিক সংগঠনের অফিস থেকে তিনজন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়।
এ সময় বারাকা সামাজিক সংগঠনের কার্যকরী সভাপতি ইসমাইল হোসেন সেলিম, সহ-সভাপতি আব্দুর রউফ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামছ উদ্দিন সায়েম, কোষাধক্ষ্য হারুন অর রশিদ, কার্যকরী সদস্য মির্জা রাফেজা খাতুন, আল জাকারিয়া তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।