স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী কস্তুরীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মালেক (৫৫) নামের একজনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
কালিহাতী উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।