স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় ইসমাইল খান (১৮) নামে এক ইভটিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইসমাইল খান উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া খানপাড়া গ্রামের কিতাব খানের ছেলে।
পুলিশ জানায়, ইসমাইল তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রায়ই গেড়ামাড়া গোহাইলবাড়ি সবুজসেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসার পথে ইভটিজিং করতো। গত রবিবার (৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় চলাকালীন ইসমাইল মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের রাস্তায় রেস করে। এ সময় বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রীদের ইভটিজিংও করে সে।
এই দৃশ্য মোবাইলে ধারণ করে স্থানীয় কয়েকজন ফেসবুকে পোষ্ট করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী এক ছাত্রীর মা সোমবার (৩ আগস্ট) সকালে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) গভীর রাতে পুলিশ বাড়ি থেকে ইসমাইল খানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইভটিজিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী এক ছাত্রীর মা থানায় অভিযোগ করলে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।