
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেলে রংপুরের সেনপাড়ায় একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গোপালপুর থানা পুলিশ রংপুর কোতোয়ালী থানার একটি বিশেষ অভিযানে (৮ আগস্ট) শনিবার বিকেলে সেনপাড়া আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়ে জানান, গ্রেফতারকৃত আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারের পর আসাদুজ্জামান সোহেলকে আদালতে পাঠানো পর শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।






