
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধ ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নেতৃত্বে ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে উন্মুক্ত জলাভূমিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ওই জলাভূমি থেকে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। এ সময় দেলদুয়ার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, স্থানীয় গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের জনবল উপস্থিত ছিলেন।
এ সময় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন ক্ষেত্র রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জালের ব্যবহার প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।






