স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকতা নাদির আহম্মেদের পরিচালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ খান, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল।
নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, জাহিদ হাসান, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ। এ সময় উপজেলার প্রাথমিক, মাধমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্নস্থরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।