বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মির্জাপুরে বিদ্যুৎকর্মীদের জনরোষ ও নিরাপত্তার শঙ্কা ॥ কাজ অব্যাহত

আগস্ট ১৩, ২০২৬
A A
মির্জাপুরে বিদ্যুৎকর্মীদের জনরোষ ও নিরাপত্তার শঙ্কা ॥ কাজ অব্যাহত

মির্জাপুরে বিদ্যুৎকর্মীদের জনরোষ ও নিরাপত্তার শঙ্কা ॥ কাজ অব্যাহত

৩২১ Views

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র জনরোষ এবং নানা ধরনের হুমকির মুখেও চরম আতঙ্ক ও ভীতি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। গত কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও স্থানীয় গ্রাহকদের অসন্তোষের কারণে সৃষ্ট উত্তেজনার মধ্যেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সচল রাখতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার কারণে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেক স্থানে বিদ্যুৎ অফিসের কর্মীদের সামনে পেয়ে সাধারণ মানুষ চড়াও হন এবং তাদের লক্ষ্য করে নানা স্লোগান দেন। এমনকি কিছু এলাকায় কর্মীদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এর ফলে বিদ্যুৎকর্মীদের মধ্যে এক ধরনের মনস্তাত্তিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Advertisement

তবে এসব প্রতিকূল পরিস্থিতি ও জনরোষের মুখেও বসে নেই এ উপজেলার মাঠপর্যায়ের কর্মীরা। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বিদ্যুৎ লাইন সচল রাখতে পুলিশ প্রশাসন ও স্থানীয় সুধীজনদের সহযোগিতায় ঝুঁকি নিয়েই ত্রুটি সারা ও মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

গত (৬ আগস্ট) উপজেলার জামুর্কীস্থ জামুর্কী সাব স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনের একদল লোক লাঠিসোঁটা নিয়ে অফিসে ঢুকে হামলা চালায়। এ সময় লাইনম্যান আব্দুল লতিফ (৩২) গুরুতর আহত হয়। পরে আব্দুল লতিফকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করা হয়। এর আগে (১ জুলাই) সকালে গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে গত (১ জুলাই) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ১১ দলীয় জোটের নেতারা বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করে ।

Advertisement

এদিকে সাধারণ মানুষের ক্ষোভ নিরসনে এবং বিদ্যুৎকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর পল্লীবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোখলেছুর রহমান বলেন, মির্জাপুর গ্রিডে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। যে কারণে লোডশেডিং করতে হয়। তিনি বলেন, গ্রাহকদের ক্ষোভ আমরা বুঝতে পারি। কিন্তু কাজ না করলে তো বিদ্যুৎ সরবরাহ আরও ব্যাহত হবে। জীবন ও নিরাপত্তার ভয় থাকলেও পেশাগত দায়িত্ব এবং জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা মাঠে কাজ চালিয়ে যাচ্ছি বলে তিনি জানিয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমির্জাপুর উপজেলামির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তামির্জাপুর পল্লীবিদ্যুৎ অফিসমির্জাপুরে বিদ্যুৎকর্মীদের জনরোষ ও নিরাপত্তার শঙ্কা ॥ কাজ অব্যাহত
Next Post
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত নারী পুলিশ হেফাজতে

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত নারী পুলিশ হেফাজতে

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের ৫টি লিফট বিকল ॥ রোগীদের দুর্ভোগ চরমে

টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের ৫টি লিফট বিকল ॥ রোগীদের দুর্ভোগ চরমে

অক্টোবর ১, ২০২৬
মির্জাপুরের জামুর্কীতে গভীর রাতে দুর্গা মন্দিরের চার প্রতিমা ভাঙচুর

মির্জাপুরের জামুর্কীতে গভীর রাতে দুর্গা মন্দিরের চার প্রতিমা ভাঙচুর

অক্টোবর ১, ২০২৬
কালিহাতীতে শিক্ষক ইস্কান্দারের উদ্যোগে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু

কালিহাতীতে শিক্ষক ইস্কান্দারের উদ্যোগে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু

অক্টোবর ১, ২০২৬
ধনবাড়ীতে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী গ্রেপ্তার

ধনবাড়ীতে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী গ্রেপ্তার

অক্টোবর ১, ২০২৬
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অক্টোবর ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In