
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে বালু মহালে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
এ সময় কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কালিহাতী উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনবহির্ভূত বালু ঘাট পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






