স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়মান আলিফ সাদিক নামের আট বছর বয়সী এক ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ছত্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর গ্রামের বাড়ি ধনবাড়ী উপজেলার ভাইঘাট হাসিল পালবাড়ী এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে ছত্রপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।