
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজস্ব বাজেট প্রকল্পের আওতায় বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী সাগর প্রমুখ।
টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এ সময় উপজেলা বিএনপি, নগদা শিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






