রবিবার, আগস্ট ১৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ১৬, ২০২৬
A A
টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

৪৭ Views

স্পোর্টস রিপোর্টার ॥
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিচ্ছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলে খেলতে আসা নারী ফুটবলার ও সংশ্লিষ্টদের সম্মান জানানো এবং তাদের সঙ্গে টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া পাঁচটি দলের প্রায় ১১০ জন খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্যের হাতে এ উপহার তুলে দেওয়া হয়েছে।

Advertisement

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খেলোয়াড় ও সংশ্লিষ্টদের হাতে প্রতিমন্ত্রী দেওয়া শাড়ি তুলে দিচ্ছেন। টাঙ্গাইল স্টেডিয়ামে শনিবার (১৫ আগস্ট) শনিবার বিকালে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক টাঙ্গাইল জেলা দল রাঙ্গামাটি জেলা দলকে হারিয়েছে। এর আগের দিন প্রথম সেমিফাইনালে মাগুরা জেলা নারী ফুটবল দলকে (৪-০) গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর জেলা দল। ম্যাচে বিদায়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদেরও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দেওয়া হচ্ছে।

ব্যতিক্রমী এ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন জেলা থেকে আসা নারী ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। খেলাধুলার পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার পাওয়াকে তারা আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা টাঙ্গাইলে খেলতে আসছেন এবং খেলোয়াড়দের সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের অতিথি। তাদের আপ্যায়ন ও সম্মান জানানো আমাদের দায়িত্ব। সেই ভাবনা থেকেই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে চাই। তরুণ প্রজন্ম মাঠমুখী হলে তারা মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনুক- এটাই আমাদের প্রত্যাশা।

Advertisement

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিবছর এ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোরী ফুটবলার খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের চূড়ান্ত পর্বে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ এবং ‘বি’ গ্রুপে রয়েছে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী।
গত (৭ আগস্ট) টাঙ্গাইল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় ফাইনাল রাউন্ডের ভেন্যু হিসেবে টাঙ্গাইলকে নির্বাচিত করায় বাফুফেকে ধন্যবাদ জানান। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইল স্টেডিয়াম ভেন্যুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলাকে ঘিরে টাঙ্গাইলজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল স্টেডিয়ামটাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকুটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

সর্বশেষ সংবাদ

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ॥ সফল মৎস্যচাষিদের সম্মাননা

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ॥ সফল মৎস্যচাষিদের সম্মাননা

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ১৬, ২০২৬
কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

আগস্ট ১৬, ২০২৬
গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগস্ট ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In