স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে সার ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের উত্তর বাজারে আজমিরী এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে কয়েক কার্টুন মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা সদরের উত্তর বাজারে আজমিরী এন্টারপ্রাইজের ডিলার জাহাঙ্গীর হোসেন তালুকদারকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।
এ সময় দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা নাসরিন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।