
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার হাদিরা ইউনিয়নের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সুখী পল্লীমা সোসাইটি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সুখী পল্লীমা সোসাইটির কর্ণধার এসএম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. রফিকুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






