স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও বর্ণাঢ্য জশনে জুলুছ আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। দিনব্যাপি আয়োজিত নানা কর্মসূচির উল্লেখযোগ্য আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, মানবিক আদর্শ, নৈতিক শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরাসহ মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আর বর্ণাঢ্য নানা কর্মসূচিতে দিবসটি পালন হয়। কর্মসূচির শুরুতে সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসুল (দ.), মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা, ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত হয় ।
অনুষ্ঠানের যথাযথ গুরুত্ব উপস্থাপনের আলোচনায় মরহুম মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির আল কাদেরী। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহমান করটিয়া আহমেদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহিল কাতেয়ী, আহমেদাবাদ দরবার শরীফ গোমযানি, দেলদুয়ারের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি হাফেজ ক্বারী মাওলানা মো. হাবিবুল্লাহ আল আহমদী, টাঙ্গাইল জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই, সরকারি এম এম আলী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, মাহবুবীয়া দায়রা শরীফের পীর সাহেব আলহাজ্ব ডাক্তার এস. এস. কাদরী।
এছাড়াও বিশেষ আলোচক ছিলেন আলালপুর মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. আব্দুল ওহাব সিরাজী, মাওলানা নজরুল ইসলাম এবং কাদেরিয়াতে বইয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, অধ্যাপক মাসুদ আলম খান, অধ্যাপক আব্দুর রহমান, পীরজাদা মনিরুজ্জামান, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা আল আমিন আহমাদি, মাওলানা মোহাম্মদ ফজর উদ্দিন, পীরজাদা মীর বুলবুল, হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর আল আহমাদি, মৌলভী মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল্লাহ সোহেল, হাফেজ মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
অধ্যাপক আলী আশরাফ খান ও ডা. মোহাম্মদ মোরশেদ আলম মাসুদের অনুষ্ঠান সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিচুড়িয়া ওয়েসিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি আহমদ আলী, শাহীবাগ দরবার শরীফ, দেলদুয়ারের পীর সাহেব শাহ সুফি হারুন অর রশিদ, সখীপুর বিশ্ব সোয়াব রেসানি দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু আলী ইমরান, দেলদুয়ার হাফিজিয়া দরবার শরীফের পীরজাদা সৈয়দ মারুফ আল হোসাইন, পীরজাদা মাহবুব আল হুসাইন এবং বেড়াবুচনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা ইসমাইল হোসাইন।
অগণিত বিভিন্ন বয়সী মুসুল্লীর অংশগ্রহণের জশনে জুলুছ শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে নিরালার মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, হবিবুর রহমান প্লাজা, রেজিস্ট্রি পাড়া রোড, ঢাকা ক্লিনিক ও প্রেসক্লাব সম্মুখ সড়ক প্রদক্ষিণ করে। জশনে জুলুছে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রঙবেরঙের ব্যানার, ফেস্টুন আর নবীপ্রেমী মুসুল্লীদের উচ্চারিত শ্লোগানে মুখর হয়ে ওঠে প্রদক্ষিণ করা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শেষে পুণরায় আয়োজিত অনুষ্ঠানের নির্ধারিত শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত মুসুল্লী ও অতিথিদের মধ্যে তাবারক বিতরণে দিবসটি উদযাপনের সফল সমাপ্তি হয়।